Asian Games 2026 | তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা কুমকুমের! গলফে ‘লক্ষ্যভেদ’ প্রণবী-র!

Saturday, October 3 2026, 5:31 am
Asian Games 2026 | তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে সোনা কুমকুমের! গলফে ‘লক্ষ্যভেদ’ প্রণবী-র!
highlightKey Highlights

এশিয়ান গেমসে প্রথমবার ভারতের ঝুলিতে সোনা এনে দিলেন প্রণবী উরস। সব মিলিয়ে ভারতের সোনার সংখ্যা পৌঁছল ১৮তে।


জাপানে এশিয়ান গেমস প্রায় শেষ পর্যায়ে। এশিয়াডের ১৪তম দিনে ১৮তম সোনা বাগালো ভারতের খেলোয়াড়রা। আজ সকালে মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ১৭ বছরের কুমকুম মোহোদ। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের ঝুলিতে এলো সোনা। উল্লেখ্য, এর আগেও মহিলাদের দলগত ইভেন্টে সোনা ও মিক্সড ইভেন্টে রুপো জিতেছে কুমকুম। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের গলফে সোনা জিতলেন ২৩ বছর বয়সি প্রণবী উরস। গলফের দলগত ইভেন্টেও অদিতি অশোক, দীক্ষা ডাগারদের সঙ্গে নিয়ে রুপো জেতেন প্রণবী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File