Asian Games 2026 Cricket | ব্রাজিল বনাম ভারত ম্যাচের দিনই ভারত-পাক মহারণ, শনিতে বাইশ গজের যুদ্ধ দেখতে উন্মুখ ক্রীড়াপ্রেমীরা!

Wednesday, August 26 2026, 3:09 pm
Asian Games 2026 Cricket | ব্রাজিল বনাম ভারত ম্যাচের দিনই ভারত-পাক মহারণ, শনিতে বাইশ গজের যুদ্ধ দেখতে উন্মুখ ক্রীড়াপ্রেমীরা!
highlightKey Highlights

৩ অক্টোবর শনিবার আরও একটি মেগা ম্যাচের সাক্ষী থাকতে পারেন ক্রীড়াপ্রেমীরা। সেটা হল এশিয়ান গেমস ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ।


আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবারের জন্য ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ওই একই দিনে এশিয়ান গেমস ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ শুরু হবে। বুধবার এশিয়ান গেমস ক্রিকেটের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। টি-২০ ফরম্যাটে হবে সব ম্যাচ। ম্যাচ হবে আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে। ১৭-২২ সেপ্টেম্বর মেয়েদের এবং ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ছেলেদের ম্যাচ হবে। ভারতের মহিলা দলের সূচি: কোয়ার্টার ফাইনাল= ১৮ সেপ্টেম্বর (প্রতিপক্ষ জাপান), মেগা ফাইনাল= ২২ সেপ্টেম্বর। ভারতের পুরুষ দলের সূচি: কোয়ার্টার ফাইনাল= ২৮ সেপ্টেম্বর (প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ) (সকাল ১০.৩০), সেমিফাইনাল= ১ অক্টোবর (সকাল ১০.৩০), পুরুষ দলের ফাইনাল ও ব্রোঞ্জ ম্যাচ= ৩ অক্টোবর (সকাল ১০.৩০)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File