Asian Champions Trophy | বিকল্প ভেন্যুর দাবি, এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়লো পাকিস্তান, বদলি কে?
Friday, October 9 2026, 2:59 pm

Key Highlightsপাকিস্তানের খেলতে আসা নিয়ে সংশয়ের মাঝে এবার জানা গেল তাদের বদলে খেলবে বাংলাদেশ।
ভারতের মাটিতে খেলতে না চেয়ে বিকল্প ভেন্যুর আবেদন করেছিল পাকিস্তান। এবার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লো পাক দল। ২৭ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। জলন্ধর ও মোহালির হকি স্টেডিয়ামে খেলবে ৬টি দল। ভারত ছাড়াও তালিকায় আছে জাপান, চিন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পাকিস্তানের বদলে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। লিগ পর্বের সমস্ত ম্যাচ হবে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। গ্রুপ পর্বের ম্যাচ হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় হকি দল
- দক্ষিণ কোরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- চিন
- জাপান


