Asian Champions Trophy 2026 | হকিতে সেরার সেরা! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
Thursday, November 5 2026, 5:08 pm

Key Highlightsজাপানকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। গোল করলেন শীলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, যুগরাজ সিং এবং বিবেক সাগর প্রসাদ।
২৭ অক্টোবর শুরু হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ। ৪ নভেম্বর সেমিফাইনাল এবং ৫ নভেম্বর পদক নির্ধারণী ম্যাচ আয়োজিত হল মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে। আর শেষ ম্যাচে দারুণ লড়াই করে জাপানকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে ষষ্ঠবার এই প্রতিযোগিতায় জয়ী হল ভারত। এদিন শেষ ম্যাচে গোল করলেন শীলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, যুগরাজ সিং এবং বিবেক সাগর প্রসাদরা। এর আগে পাঁচবার এই প্রতিযোগিতার খেতাব জিতেছে ভারতীয় দল। ২০১১, ২০১৬, ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।


