Murshidabad | মুর্শিদাবাদে জুয়ার ঠেকে অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম ASI!

Monday, September 14 2026, 4:49 am
Murshidabad | মুর্শিদাবাদে জুয়ার ঠেকে অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম ASI!
highlightKey Highlights

মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের বোমা হামলার মুখে পড়ল পুলিশ।


মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের বোমা হামলার মুখে পড়ল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশ পৌঁছতেই পালানোর সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। এতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে দ্রুত বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার রাতেই জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করেন এবং কয়েকজনকে আটক করা হয়। সোমবার সকালেও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করায় নতুন করে অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File