CWG 2026 | গ্লাসগোয় কাটলো না ভারতের চতুর্থ স্থানের ‘অভিশাপ’, কমনওয়েলথে চতুর্থ স্থানে অশোক মালিক!
Saturday, July 25 2026, 3:31 am

Key Highlightsশুক্রবার এসইসি আর্মাডিলোতে পুরুষদের লাইটওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের নজির গড়েও পদক জিততে পারলেন না ভারতের অশোক মালিক।
গ্লাসগোয় কাটলো না ভারতের ‘চতুর্থ স্থানের অভিশাপ’। শুক্রবার এসইসি আর্মাডিলোতে পুরুষদের লাইটওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের নজির গড়েও পদক জিততে পারলেন না ভারতের অশোক মালিক। দুরন্ত লড়াইয়ের পর তিনি শেষ পর্যন্ত চতুর্থ স্থানই পেলেন। প্রথম প্রচেষ্টায় ১৯৫ কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ২০০ কেজি ওজন তোলেন অশোক। দ্বিতীয় লিফটটি ছিল তাঁর ব্যক্তিগত সেরা। এএইচ (হালেচকো) কো-এফিসিয়েন্টে তিনি অর্জন করেন ১৪৩.৮ পয়েন্ট। তবে তৃতীয় প্রচেষ্টায় ২০৫ কেজি তুলতে ব্যর্থ হওয়ায় পিছিয়ে পড়েন। ১৫৩.৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন মালয়েশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনি বুনিয়াউ গুস্তিন। ইংল্যান্ডের মার্ক সোয়ান ২২২ কেজি তুলে ১৫৩.৯ পয়েন্ট নিয়ে সোনা জেতেন। নাইজেরিয়ার রোল্যান্ড এজুরুইকে কাউন্টব্যাকে রুপো পান।
- Related topics -
- খেলাধুলা
- কমনওয়েলথ গেমস
- ভারত


