Ashok Dinda | অশোক দিন্দার হয়ে ‘ভোট প্রচার’ ক্রিস গেইলের! নির্বাচনী প্রচারে চমক বিজেপির
Wednesday, April 22 2026, 4:25 pm

Key Highlightsময়না থেকে বিজেপির প্রার্থী হয়ে পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার অশোক দিন্দা।
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট। বাংলার বিধানসভা নির্বাচনে এবার নয়া চমক। বিজেপি প্রার্থী অশোক দিন্দার হয়ে প্রচার করছেন ক্রিস গেইল! ক্যারিবিয়ান তারকার প্রাক্তন সতীর্থ অশোক ফের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন অশোক দিন্দা। তাতে দেখা যাচ্ছে ফ্লাইটে বসেই গেইল বলছেন, ‘নমস্তে। ইয়েস, ভোট ফর অশোক দিন্দা।’ ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সৃষ্টি হয়েছে বিতর্কেরও। দিন্দা বিদেশি গেইলকে দিয়ে নিজে প্রচার করাচ্ছেন। যা নিয়মবিরুদ্ধ বলে ধরা হতে পারে।
- Related topics -
- রাজ্য
- বিজেপি সাংসদ
- বিজেপি কর্মী
- বিজেপি প্রার্থী
- বিজেপি


