Ashok Dham Temple | শ্রাবনের সোমবারে অশোকধাম মন্দিরে পদপিষ্ট পুণ্যার্থীরা, মৃত অন্তত ৭!
Monday, August 17 2026, 6:20 am

Key Highlightsশিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে ভোর থেকেই মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। সেই বিপুল ভিড়ের মধ্যেই হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে।
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভয়াবহ দুর্ঘটনা বিহারে। পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত একাধিক। ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাইয়ের বিখ্যাত অশোকধাম মন্দিরে। সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় এ দিন মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। ক্রমেই ভিড় বাড়তে থাকে। সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট শিবলিঙ্গে জলাভিষেকের জন্যে অপেক্ষা করছিলেন পুণ্যার্থীরা। হঠাৎ মন্দিরের কাছে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ভক্তদের একাংশ হঠাৎ সরে যেতে শুরু করলে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। আহতদের শুশ্রুষা চলছে।


