Ashapur Brinjal GI Tag | আম-সিল্কের পর এবার GI ট্যাগ পেলো আশাপুর বেগুন! স্বীকৃতির তালিকায় ওপরের দিকে মালদা

Friday, July 3 2026, 4:43 pm
Ashapur Brinjal GI Tag | আম-সিল্কের পর এবার GI ট্যাগ পেলো আশাপুর বেগুন! স্বীকৃতির তালিকায় ওপরের দিকে মালদা
highlightKey Highlights

চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুর গ্রামের ঐতিহ্যবাহী আশাপুর বেগুন পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) স্বীকৃতি।


আমের জন্য বিশ্বজোড়া নাম মালদহের। এবার সেই তালিকায় মালদার বেগুন। মালদা জেলার চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুর গ্রামের ঐতিহ্যবাহী 'আশাপুর বেগুন' পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) স্বীকৃতি। জেলা প্রশাসন সূত্রে খবর, জিআই নম্বর ৯৯২, ক্লাস-৩১ (বেগুন) বিভাগে আশাপুর বেগুনের নথিভুক্তকরণ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২৭ মার্চ, চেন্নাই থেকে আনুষ্ঠানিকভাবে জিআই শংসাপত্র জারি করা হয়। দীর্ঘদিন ধরেই মালদহের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিপণ্য হিসেবে পরিচিত আশাপুর বেগুন। এবার এই বিশেষ কৃষিপণ্য সরকারি স্বীকৃতির পাশাপাশি আইনি সুরক্ষাও পেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File