Asansol | পাঁচিল টপকে পালানোর সময়েই পুলিশের গুলি, আসানসোলে গ্রেফতার সাইবার প্রতারক প্রতাপ

Friday, November 27 2026, 7:37 am
Asansol | পাঁচিল টপকে পালানোর সময়েই পুলিশের গুলি, আসানসোলে গ্রেফতার সাইবার প্রতারক প্রতাপ
highlightKey Highlights

গোপন সূত্রের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে ডেরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারীরা।


শুক্রবার সকালে পুলিশের এনকাউন্টারে পায়ে গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার হলো আসানসোলে সাইবার প্রতারণা ও একাধিক অপরাধে অভিযুক্ত প্রতাপ দাস ওরফে ‘প্যাঁও’ (২৫)। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার ভোরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল ও হিরাপুর সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ, ফের পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পাল্টা পুলিশের গুলিতে সে আহত হয়। পুলিশ সূত্রে খবর, আসানসোল, হিরাপুর, পুরুলিয়া ও সালানপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মদের দোকানে লুটপাট ও গুলি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্গাপূজার আগেই জেল থেকে ছাড়া পাওয়ার পর সে ফের গা-ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File