Asansol Dakshin Assembly Constituency Results 2026 | আসানসোলে গেরুয়া ঝড়! ১০ রাউন্ডের পরে ৩০৩২৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা
Monday, May 4 2026, 9:27 am

Key Highlights১৫ রাউন্ডের মধ্যে ১০ রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ। এই মুহূর্তে ৩০,৩২৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৯৮।
১০ রাউন্ডের গণনা শেষে রাজ্যে এগিয়ে গেরুয়া শিবির। এই মুহূর্তে আসানসোলে ৩০,৩২৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৯৮। আসানসোলে তৃণমূল প্রার্থী তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫৩,৩৭৪। সিপিআইমএম প্রার্থী শিল্পী চক্রবর্তী পেয়েছেন ৫৭৭২ ভোট। আসানসোল দক্ষিণে এখনও পর্যন্ত তিনবার বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দুটিতে দাপট দেখিয়েছিল তৃণমূল। তৃতীয় বার ২০২১ সালে জয়ী হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেই জয়ের ধারাই অব্যাহত থাকবে, মত প্রাথমিক রিপোর্টের।
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- নির্বাচন কমিশনার
- নির্বাচনের ফলাফল
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- আসানসোল
- বিজেপি প্রার্থী
- বিজেপি নেত্রী
- বিজেপি
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- অগ্নিমিত্রা পাল


