Metro | মেট্রোয় জুড়ছে আসানসোল-দুর্গাপুর, শেষের পথে ‘রাইটসে’র সমীক্ষার কাজ!

Tuesday, July 21 2026, 2:37 pm
Metro | মেট্রোয় জুড়ছে আসানসোল-দুর্গাপুর, শেষের পথে ‘রাইটসে’র সমীক্ষার কাজ!
highlightKey Highlights

বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে আসানসোল-দুর্গাপুর ‘এরিয়াল মেট্রো’র ঘোষণার পর এবার সেই প্রকল্পকে বাস্তব রূপ দিতে দ্রুতগতিতে এগোচ্ছে কাজ।


বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে আসানসোল-দুর্গাপুর ‘এরিয়াল মেট্রো’র ঘোষণার পর এবার সেই প্রকল্পকে বাস্তব রূপ দিতে দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। ইতিমধ্যেই মেট্রো ও নতুন ব্রিজের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি জোরকদম প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দুটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের মধ্যে দূরত্ব ও যাতায়াতের সময় কমাতে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হতে চলেছে উল্লেখ করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বর্তমানে দুটি শহরের মধ্যে ট্রেনযোগে যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট এবং সড়কপথে ৩৫ থেকে ৪০ মিনিট। তাই এই অঞ্চলে একটি আধুনিক ‘মাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’ গড়ে তুলতে সরকার অত্যন্ত আন্তরিক।” প্রথাগত ভূগর্ভস্থ ব্যবস্থার তুলনায় এই ‘এরিয়াল মেট্রো’ অনেক বেশি হালকা এবং সাশ্রয়ী। তাই কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষার (টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি) দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞ সংস্থা ‘রাইটস’কে। শুধু মেট্রোই নয়, বার্নপুরের সঙ্গে বাঁকুড়াকে যুক্ত করতে দামোদর নদের ওপর একটি নতুন সেতুর সমীক্ষাও প্রায় শেষ করে এনেছে সংস্থাটি, যার পরেই শুরু হবে ডিপিআর তৈরির কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File