Arvind Kejriwal | ভোটার তালিকায় নাম নেই কেজরিওয়ালের! গোটা পরিবারকে পাঠানো হলো SIR-এর নোটিস

Saturday, September 19 2026, 4:21 pm
Arvind Kejriwal | ভোটার তালিকায় নাম নেই কেজরিওয়ালের! গোটা পরিবারকে পাঠানো হলো SIR-এর নোটিস
highlightKey Highlights

অরবিন্দ কেজরিওয়াল-সহ তাঁর গোটা পরিবারই কার্যত SIR-এর নোটিস পেলেন।


এবার SIR-এর গেরোতে দিলির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের বুথের মোট ১১০ জনকে নোটিস পাঠানো হয়েছে। ওই তালিকায় নাম রয়েছে খোদ কেজরিয়াল সহ তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ২৫ বছর বয়সি ছেলে পুলকিত কেজরিওয়াল, তাঁর বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল এবং মা গীতা দেবী! গোটা পরিবারকে SIR-এর নোটিস দেওয়া হয়েছে ‘আনম্যাপড’ ক্যাটিগরিতে। কমিশনের আধিকারিকের কাছে এবার হাজিরা দিতে হবে তিনি দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, আগে বহুবার SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়াল। ইচ্ছে করে ভোট কমিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, দাবি করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File