Arup Biswas | 'শারীরিক অসুস্থতা', ১০ দিন সময় চেয়ে মেসি-কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস

Thursday, June 4 2026, 6:08 am
Arup Biswas | 'শারীরিক অসুস্থতা', ১০ দিন সময় চেয়ে মেসি-কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস
highlightKey Highlights

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফলে আজ আসছেন না তিনি।


গত ১৭ মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে আজও থানায় আসছেন না তিনি। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। উল্লেখ্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে টাকা তোলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা-সহ একাধিক ধারায় দায়ের হয়েছে এফআইআর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File