Arup Biswas | 'মেসি কি আপনার বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন?', হাইকোর্টে একাধারে স্বস্তি পেলেও কটাক্ষ অরূপকে!
Wednesday, June 10 2026, 11:02 am

Key Highlightsঅরূপকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, 'মেসি কি আপনার বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন?'
হাইকোর্টে একাধারে স্বস্তি পেলেও ব্যাপক কটাক্ষের শিকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেও, উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপকে। তদন্ত চলবে নিজের গতিতে। এছাড়াও নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপকে।হাইকোর্টে পর্যবেক্ষণ, মেসিকাণ্ডে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে গোটা দেশের কাছে। অরূপকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, 'মেসি কি আপনার বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন?'
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- লিওনেল মেসি


