Suruchi Sangha | সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ-স্বরূপ, সম্পাদকের পদ পেলেন বিজেপি বিধায়ক!

Monday, July 13 2026, 2:08 pm
Suruchi Sangha | সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ-স্বরূপ, সম্পাদকের পদ পেলেন বিজেপি বিধায়ক!
highlightKey Highlights

সুরুচি সঙ্ঘ দুর্গাপুজো কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে।


কলকাতা ও লাগোয়া এলাকার দুর্গাপুজো কমিটিগুলির অধিকাংশের মাথায় ছিলেন বা রয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রী, বিধায়কেরা। রাজ্যে পালাবদলের পরে সেই পুজোগুলির কী হবে তা নিয়ে জল্পনা রয়েছে। সেই আবহেই সুরুচি সঙ্ঘের কমিটিতে এই বদল। সুরুচি সঙ্ঘ দুর্গাপুজো কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। ওই কমিটিতে প্রধান উপদেষ্টা পদে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সম্পাদক পদে ছিলেন তাঁর ভাই এবং তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। তাঁকে সরিয়ে সেই পদে এলেন উত্তর দমদমের বিধায়ক ও বিজেপি নেতা সৌরভ শিকদার। উল্লেখ্য, স্বরূপ গ্রেপ্তারের পরে স্থানীয় বাসিন্দাদের জনরোষ আছড়ে পড়েছিল ক্লাব প্রাঙ্গনে। ভাঙচুর করেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ক্লাবের ভিতরে ঢুকে তল্লাশিও করেছিল পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছিল বহু নথি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File