Arunachal Pradesh | লাগাতার বৃষ্টি-ধস আর হড়পা বানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ! মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান!

Saturday, August 15 2026, 11:04 am
Arunachal Pradesh | লাগাতার বৃষ্টি-ধস আর হড়পা বানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ! মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান!
highlightKey Highlights

অতিভারী বৃষ্টির জেরে ধস আর হড়পা বানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশে।


অতিভারী বৃষ্টির জেরে ধস আর হড়পা বানে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। শুক্রবার দিবাং ভ্যালিতে হড়পা বান নামে। তার জেরে এখনও পর্যন্ত সেনাবাহিনীর পাঁচ জওয়ান নিখোঁজ। অন্য দিকে, আপার সুবানসিরিতে আচমকা ধস নেমে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই শুরু হয়েছে উদ্ধারকাজ। চলছে তল্লাশি অভিযানও। ইটানগরের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টি আর হড়পা বানে পাসু পানি আর্মি ক্যাম্পের দু’টি সেনা শিবির ভেসে যায়। সেই সময় ক্যাম্পে ছিলেন সাত জন জওয়ান। প্রবল জলের তোড়ে ভেসে যান তাঁরা। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পাঁচ জন নিখোঁজ। উদ্ধারকাজে সেনাবাহিনীর পাশাপাশি ITBP-র ৫৮ ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ৬২ RCC, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও যোগ দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File