Arunachal Pradesh | ফের ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ,জলের তোড়ে ভেসে গেল উদ্ধারকারীদের নৌকাও, মৃত ৩!

Monday, June 29 2026, 8:10 am
Arunachal Pradesh | ফের ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ,জলের তোড়ে ভেসে গেল উদ্ধারকারীদের নৌকাও, মৃত ৩!
highlightKey Highlights

ফের ভয়াবহ ক্লাউডবার্স্ট (মেঘ ভাঙা বৃষ্টি) ও অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ।


ফের ভয়াবহ ক্লাউডবার্স্ট (মেঘ ভাঙা বৃষ্টি) ও অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এর সঙ্গে বিপদ বাড়িয়েছে ভূমিধস। যার জেরে একাধিক জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন। সোমবার উদ্ধার অভিযানের সময়ে একটি উদ্ধারকারী নৌকা স্রোতে ভেসে যাওয়ায় অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন বলে সূত্রের খবর। ওই নৌকায় স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিও ছিলেন। একই সঙ্গে রাজ্যের কেয়ি পাইয়র জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং এবং লেপারাডা জেলা। প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু ইস্ট সিয়াং জেলাতেই অন্তত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File