Chorbagan | চোরবাগান কাণ্ডে লালবাজারে তলব শিল্পী সুশান্ত শিবাণী পালকে!
Monday, October 26 2026, 10:27 am

Key Highlightsচোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের ভয়াবহ দুর্ঘটনায় মণ্ডপ ও থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকে লালবাজারে তলব করা হলো।
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের ভয়াবহ দুর্ঘটনায় মণ্ডপ ও থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকে লালবাজারে তলব করা হলো। আগামী বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, মণ্ডপের নকশা, ঢোকা ও বেরনোর পথের চওড়া এবং দুর্ঘটনার নেপথ্য কারণ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য, প্রথম সপ্তমীর ওই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৩ জন প্রত্যক্ষদর্শীকেও তলব করেছে। মণ্ডপ ও তার আশেপাশের এলাকায় মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা থাকলেও এখনও পর্যন্ত ১৬টির ফুটেজ না মেলায় তা নিয়ে তদন্ত চলছে। এর আগে শিল্পী জানিয়েছিলেন যে পুলিশের নির্দেশ মেনেই পর্যাপ্ত আলো রাখা হয়েছিল এবং বৃষ্টির কারণেই মূলত পরিস্থিতির অবনতি ঘটেছিল।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পদপিষ্ট
- লালবাজার


