Jogen Chowdhury | গুরুতর অসুস্থ শিল্পী যোগেন চৌধুরী, রয়েছেন ভেন্টিলেশনে
Saturday, October 24 2026, 3:17 pm

Key Highlightsহাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিল্পীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে শিল্পানুরাগী ও সাংস্কৃতিক মহলে।
গুরুতর অসুস্থ অশীতিপর শিল্পী যোগেন চৌধুরী। পরিবারের সম্মতিতে শনিবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে। গত ১৪ মাস ধরে রক্তের বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত তিনি। পাশাপাশি মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং শরীরে সেপসিসের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিল্পীর বয়স বর্তমানে ৮৭। জানা গিয়েছে, গত চোদ্দমাসে একাধিকবার কেমো দেওয়া হয়েছে শিল্পীকে। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে যোগেনবাবুর জন্ম। দেশভাগের সময় কলকাতায় চলে আসেন, এখানেই শিল্পশিক্ষা। পরে প্যারিসে উচ্চশিক্ষা এবং রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেছেন।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা
- শিল্পী
- চিত্রশিল্পী
- অসুস্থ
- ব্লাড ক্যান্সার


