Artemis-II | সফল 'আর্টেমিস-২'! চাঁদের চক্কর কেটে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
Saturday, April 11 2026, 4:31 am

Key Highlightsচাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস ২ (Artemis II) মিশনের চার নভোচারী।
ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষ। শনিবার পৃথিবীতে ফিরলেন আর্টেমিস ২ (Artemis II) মিশনের চার নভোচারী। এদিন সকালে (আমেরিকান সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) চারজনকে বহন করে ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। আর্টেমিস ২ এর কম্যান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, চার জন মহাকাশচারীই সুস্থ আছে। এই অভিযানের লক্ষ্য ছিল মহাকাশে মানুষ থাকতে পারবে কি না তা পরীক্ষা করা। উল্লেখ্য, চাঁদের কক্ষপথে যাওয়া প্রথম মহিলা হিসেবে ইতিহাসে নাম তুললেন ক্রিস্টিনা কোচ।


