Arpita Sarkar | STF-র জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার, হানিট্র্যাপের মাধ্যমে রাজনৈতিক নেতাদের ফাঁসানোর চেষ্টা

Saturday, August 1 2026, 6:37 am
Arpita Sarkar | STF-র জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার, হানিট্র্যাপের মাধ্যমে রাজনৈতিক নেতাদের ফাঁসানোর চেষ্টা
highlightKey Highlights

শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অর্পিতাকে। তাঁকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখার পাশাপাশি বাংলার রাজনৈতিক নেতাদের ফাঁদের ফেলার প্রয়াসও চালিয়েছিল হামিম। ধৃত জইশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বাংলার রাজনীতিকদের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য ঝাড়খণ্ডের এক বাঙালি তরুণী অর্পিতা সরকারকে ব্যবহার করে ‘হানিট্র্যাপ’-এর ছক সাজাতো সে। এ বার STF-র জালে হামিমের বান্ধবী অর্পিতা। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অর্পিতাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File