Taratala Incident | তারাতলায় উদ্ধারকার্যে সেনা নামাল রেসকিউ র্যাডার, কীভাবে শ্রমিকদের উদ্ধার করবে এই যন্ত্র?
Thursday, June 25 2026, 10:49 am

Key Highlightsভারতীয় সেনার তরফে উদ্ধারকার্যে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। নামানো হলো বিশেষ প্রযুক্তি সম্পন্ন স্ক্যানার মেশিন ‘রেসকিউ র্যাডার।’
২৪ ঘন্টারও বেশি সময়ে পেরিয়ে গেলেও এখনও সেনা-এনডিআরএফ-দমকল-পুলিশ মিলে সকলে একযোগে চালিয়ে যাচ্ছে তারাতলায় উদ্ধার কাজ। এবার ভারতীয় সেনার তরফে উদ্ধারকার্যে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। নামানো হলো বিশেষ প্রযুক্তি সম্পন্ন স্ক্যানার মেশিন ‘রেসকিউ র্যাডার।’ ধ্বংসস্তূপের উপরে এই মেশিন বসিয়ে ভিতরের যাবতীয় ছবি নিজেদের ডিসপ্লে বোর্ডে তুলে আনছেন সেনারা। যেখানে-যেখানে শ্রমিকদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে এই মেশিন বসানো হচ্ছে। তারপর ডিস-প্লে বোর্ডের ভিতরের সম্পূর্ণ ছবি ওই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ফুটে উঠছে। এরপর ছবি হাতে পাওয়া মাত্রই শাবল এবং হাতুড়ি নিয়ে সেই ঢালাই ব্রিজের ভাঙার কাজ শুরু করেছে সেনারা। ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, বড়সড় বিপর্যয়ে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ভারতীয় সেনা এই ধরনের মেশিন ব্যবহার করে থাকে।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- ভারতীয় সেনা
- উদ্ধারকার্য


