Srabanti Chatterjee | ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার! কী বললেন অভিনেত্রী?

Key Highlightsহাওড়া থেকে গ্রেফতার করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার অর্ঘ্য মুখোপাধ্যায়কে।
হাওড়া থেকে গ্রেফতার করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার অর্ঘ্য মুখোপাধ্যায়কে। সোমবার হাওড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেফতার করা হয় অর্ঘ্যকে। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন সেখানেই অভিযোগকারীনি কাজ করতেন। এদিকে অর্ঘ্যর গ্রেফতারের খবর শুনেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইনস্ট্রাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে শ্রাবন্তী লেখেন, ‘২০২৪ সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট এবং দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। সম্প্রতি আমি জানতে পেরেছি এই ব্যক্তি এক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি আমাকে অস্বস্তিতে ফেলেছে। আমি ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু এই ঘটনার পর আগামী দিনে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না কোনওভাবে। ম্যানেজমেন্ট সংস্থাকে এই বিষয়ে আমি জানিয়েছি।’


