Diwali Cough | বাজির ধোঁয়ায় বাড়ছে কাশি আর শ্বাসকষ্ট? জানুন কখন যাবেন ডাক্তারের কাছে?

Key Highlightsকালীপুজোর রাতে দেদার বাজি ফাটানোর জেরে কলকাতার বাতাস মারাত্মকভাবে দূষিত হয়েছে।
কালীপুজোর রাতে দেদার বাজি ফাটানোর জেরে কলকাতার বাতাস মারাত্মকভাবে দূষিত হয়েছে। বাতাসে থাকা সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস এবং ভারী ধাতুর সূক্ষ্ম কণা ফুসফুস ও শ্বাসনালির মারাত্মক ক্ষতি করছে। ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকেই কাশি, গলা জ্বালা ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকদের মতে, বাজির বিষাক্ত ধোঁয়া শ্বাসনালিতে প্রদাহ বাড়িয়ে শ্লেষ্মা তৈরি করে, যা হাঁপানি বা সিওপিডি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কফে রক্ত বা ঠোঁট নীলচে হওয়ার মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই পরিস্থিতি থেকে বাঁচতে আগামী কয়েক দিন ধোঁয়া এড়িয়ে চলুন এবং ঘরের বাইরে বেরোলে অবশ্যই এন৯৫ মাস্ক ব্যবহার করুন। হাঁপানি রোগীরা নিয়ম মেনে ইনহেলার ব্যবহার করুন এবং পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান।
- Related topics -
- লাইফস্টাইল
- কালীপূজা
- দীপাবলি
- শ্বাসকষ্ট
- চিকিৎসক


