Arambagh Medical College Hospital | চিকিৎসায় গাফিলতি, স্কুল পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্র আরামবাগ মেডিক্যাল কলেজ
Sunday, July 5 2026, 1:41 pm

Key Highlightsএ দিন কর্তব্যরত চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতে আচমকা সাপে কামড়েছিল স্কুল পড়ুয়াকে। তড়িঘড়ি আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়েছিল বাড়ির লোক। রবিবার চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো তমসী পালের (১৬)। এরপরই কর্তব্যরত চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, সময়মতো ভর্তি করানো হলেও চিকিৎসা শুরু করেননি কর্তব্যরত চিকিৎসকরা। অবস্থার অবনতি হচ্ছে দেখে তমসীর পরিবারের তরফে ইমার্জেন্সিতে চিকিৎসক ও নার্সদের বারবার অনুরোধ করা হয়। পরিবারের দাবি তাতেও লাভ হয়নি কোনও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
- Related topics -
- রাজ্য
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- স্কুল


