Oil Reserve | জ্বালানি সঙ্কট মোকাবিলায় বন্ধু আরব, LPG সরবরাহ-পেট্রোলিয়াম মজুত নিয়ে স্বাক্ষর চুক্তি!

Friday, May 15 2026, 12:41 pm
Oil Reserve | জ্বালানি সঙ্কট মোকাবিলায় বন্ধু আরব, LPG  সরবরাহ-পেট্রোলিয়াম মজুত নিয়ে স্বাক্ষর চুক্তি!
highlightKey Highlights

শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই দু’টি বড় চুক্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে পড়েছে পেট্রল-ডিজ়েল সরবরাহে টান। এই পরিস্থিতিতে পাঁচ দেশের সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই দু’টি বড় চুক্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সঙ্কট মোকাবিলায় এলপিজি সরবরাহ এবং পেট্রোলিয়াম মজুত নিয়ে মউ সই করেছে দুই দেশ। একই সঙ্গে চুক্তি হয়েছে প্রতিরক্ষা খাতেও। এ দিন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানের সঙ্গে বৈঠকে বসেন মোদী। সেখানেই এলপিজি নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ভারতে দীর্ঘমেয়াদে এলপিজি সরবরাহ নিশ্চিত করবে সংযুক্ত আরব আমিরশাহি। যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই পদক্ষেপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File