Obesity | ভারতে প্রায় ৪.১ কোটি শিশু ভুগছে ওবেসিটিতে, কড়া পদক্ষেপ ICMR-এর!

Saturday, July 25 2026, 5:10 pm
Obesity | ভারতে প্রায় ৪.১ কোটি শিশু ভুগছে ওবেসিটিতে, কড়া পদক্ষেপ ICMR-এর!
highlightKey Highlights

ভারতে প্রায় ৪.১ কোটি শিশু ভুগছে ওবেসিটি ও অতিরিক্ত ওজনের সমস্যায়।


ভারতে প্রায় ৪.১ কোটি শিশু ভুগছে ওবেসিটি ও অতিরিক্ত ওজনের সমস্যায়। ‘ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস ২০২৬’-এর এই তথ্য প্রকাশ হওয়ার পরই এই উদ্বেগজনক পরিস্থিতিতে লাগাম টানতে চলতি সপ্তাহেই একটি রোডম্যাপ প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন (ICMR-NIN), তাদের ‘লেটস ফিক্স আওয়ার ফুড’ (Let’s Fix Our Food) কনসোর্টিয়ামের মাধ্যমে একটি নীতি তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘প্রাইওরিটি পলিসি অ্যাকশনস টু প্রমোট হেলদিয়ার ডায়েটস অ্যান্ড ফুড এনভারয়নমেন্টস ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস ইন ইন্ডিয়া’। পরিসংখ্যা বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের যত সংখ্যক শিশু ওবেসিটিতে ভুগবে, তার মধ্যে ১১ শতাংশই হবে ভারতীয়। ফলে বাচ্চাদের ফোকাসে রেখে জাঙ্ক ফুডের একাধিক বিজ্ঞাপন তৈরি করা হয়। সেটা করা চলবে না। যে খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোকে ভালো দেখানোর সুযোগ দেওয়া যাবে না। এছাড়াও স্কুলে স্বাস্থ্যকর খাবারের পরিবেশ তৈরি ও পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা, অতিরিক্ত চর্বি, লবণ ও চিনিযুক্ত খাবারের উপর অতিরিক্ত কর চাপানো, এ ছাড়াও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)-এর যে নিয়মগুলো রয়েছে, সেগুলো আরও কড়াকড়ি ভাবে কার্যকর করতে হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File