Central Force | ভোটের মুখে বাড়ছে শহরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, কলকাতায় আসতে চলেছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Monday, April 20 2026, 1:20 pm
Central Force | ভোটের মুখে বাড়ছে শহরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, কলকাতায় আসতে চলেছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
highlightKey Highlights

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি।


আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, আগামী কয়েক দিনের মধ্যে ভোট সামলাতে কলকাতায় এসে পৌঁছতে পারে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত শহরে এসে পৌঁছেছে ১০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। সেই কারণে, এই ১০৫ কোম্পানির মধ্যে বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনীকেই কলকাতা থেকে জেলাগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আগামী ২৯ এপ্রিল কলকাতায় ভোটের আগে শহরে ফিরে আসবে এখান থেকে জেলায় যাওয়া কেন্দ্রীয় বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File