Apnar Sarkar Apnar Pashe | ‘আপনার সরকার আপনার পাশে’-হেল্পলাইন নম্বর চালু পশ্চিমবঙ্গ সরকারের
Wednesday, June 3 2026, 2:27 pm

Key Highlightsসোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকবে। অভিযোগ ইমেলও করতে পারবেন asap@wb.gov.in-এ।
সরকারে বসেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁদের সরকার, মানুষের সরকার। প্রতিশ্রুতি মতো বাংলায় চালু হলো ‘আপনার সরকার আপনার পাশে’। বুধবার বান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিক ভাবে একটি হেল্পলাইন নম্বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিষেবা পেতে কোনও সমস্যা হলে সরাসরি ফোন করতে পারবেন 8282082820 নম্বরে। সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে এই টোল ফ্রি হেল্পলাইন নম্বর। এছাড়াও asap@wb.gov.in এই মেল আইডে সরাসরি সরকারকে জানানো যাবে সমস্যার কথা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- হেল্প ডেস্ক
- বিজেপি
- রাজ্য সরকার


