Ethanol | পেট্রলে ইথানল মিশ্রণের তথ্য প্রকাশের মামলা খারিজ করল শীর্ষ আদালত!
Monday, August 31 2026, 6:08 pm

Key Highlightsবিক্রি হওয়া পেট্রলে কত শতাংশ ইথানল মেশানো রয়েছে, তা পাম্পের বিল বোর্ডে ও রসিদে উল্লেখ বাধ্যতামূলক করার আর্জি নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বিক্রি হওয়া পেট্রলে কত শতাংশ ইথানল মেশানো রয়েছে, তা পাম্পের বিল বোর্ডে ও রসিদে উল্লেখ বাধ্যতামূলক করার আর্জি নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম.এম. সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি. ভারালের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রাহ্য না করে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে। গ্রাহকদের 'জানার অধিকার'-এর যুক্তি দিয়ে আবেদনকারী আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী ইথানল মিশ্রণের পরিমাণ জানার দাবি জানিয়েছিলেন। তবে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল একে 'প্রক্সি পিটিশন' বলে বিরোধিতা করেন। শেষ পর্যন্ত শীর্ষ আদালত আবেদনটি খারিজ করে দেয়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- ইথানল
- পেট্রল


