Aparupa Poddar | আদালতে আত্মসমর্পণ, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

Saturday, July 4 2026, 4:51 pm
Aparupa Poddar | আদালতে আত্মসমর্পণ, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার
highlightKey Highlights

পুলিশের মামলায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। তবে এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে হবে অপরূপাকে।


২০২৩ সালে রামনবমীর অশান্তি মামলায় নাম জড়ায় রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলির। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে এনআইএ। গ্রেপ্তারিতে বাঁধা দেওয়ার অভিযোগে স্ত্রী প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা। শুক্রেই সাকির আলির জামিন মঞ্জুর করেছে এনআইএ আদালত। এর ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নিলেন অপরূপা পোদ্দার। তদন্তের প্রয়োজনে ফের অপরূপাকে নোটিস পাঠানো হতে পারে বলে জানিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File