Anush Agarwalla | এশিয়ান গেমস থেকে বাদ, কোর্টে চলছে মামলা, জার্মানিতে রুপো বাগালো অনুশ

Saturday, July 4 2026, 4:17 pm
Anush Agarwalla | এশিয়ান গেমস থেকে বাদ, কোর্টে চলছে মামলা, জার্মানিতে রুপো বাগালো অনুশ
highlightKey Highlights

জার্মানির হ্যাগেনে আয়োজিত কাভালিয়েরো ড্রেসাজ ডেজ় -এর CDI1 প্রি সেন্ট জর্জেস (CDI1 Prix St. Georges) টুর্নামেন্টে অনুশ জিতে নিয়েছেন রুপো।


এশিয়ান গেমসের বাছাই প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় ইকুয়েস্ট্রিয়ানের অন্যতম বড় মুখ অনুশ আগরওয়ালা। এই নিয়ে দিল্লি হাইকোর্টে চলছে মামলা। এরই মধ্যে দুরন্ত পারফরম্যান্স অনুশের। জার্মানির হ্যাগেনে আয়োজিত কাভালিয়েরো ড্রেসাজ ডেজ় -এর CDI1 প্রি সেন্ট জর্জেস (CDI1 Prix St. Georges) টুর্নামেন্টে তিনি রুপো জিতলেন। ‘ফ্লোরিয়ানা’ নামক ঘোড়াকে নিয়ে অনুশ ৭০.১৪৭ শতাংশ স্কোর করেন। আন্তর্জাতিক মঞ্চে অনুশ ও ফ্লোরিয়ানা জুটি ফের জয়ের শিরোপা জিতে নিলো। একটুর জন্য শীর্ষস্থান হাতছাড়া হয়েছে অনুশের। ৭২.৩০৪ শতাংশ স্কোর করে এই ইভেন্টে প্রথম হয়েছেন জার্মানির শার্লট-মারিয়া শ্যুরমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File