Anubrata Mondal | ঋতব্রতদের শিবিরে মিলছে বড়ো দায়িত্ব, দিদির হাত ছাড়তে চলেছেন কেষ্ট!
Friday, July 10 2026, 2:43 pm

Key Highlightsআজ, শুক্রবার নব তৃণমূল, অর্থাৎ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের প্রথম কর্মসমিতির বৈঠক৷ শোনা যাচ্ছে, এই বৈঠকেই ঋতব্রতদের শিবিরে যোগ দিতে চলেছেন কেষ্ট৷
গত ২২ জুন নিউটাউনের পাঁচতারা হোটেলের বৈঠকের মঞ্চ থেকে ২০ জনের কমিটির নাম ঘোষণা করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নব তৃণমূলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অরূপ রায়, জাভেদ খান, চন্দ্রিমা ভট্টাচার্য, কাজল শেখ, কানাইলাল আগারওয়াল, প্রসূন বন্দ্যোপাধ্যায়েরা। শুক্রবার কর্মসমিতির প্রথম বৈঠক৷ সূত্রের খবর, এই বৈঠকেই ঋতব্রতদের শিবিরে যোগ দিতে চলেছেন কেষ্ট। সূত্রের খবর, নতুন তৃণমূলে বড় দায়িত্ব দেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে। তাঁকে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য, একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তারির আশঙ্কা দেখা দিয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- টিএমসি
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল নেতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- অনুব্রত মন্ডল
- মমতা ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনীতিবিদ


