Anubrata Mandal | ইটভাটার টাকা লুট কেসে স্বস্তি অনুব্রতর, শর্তসাপেক্ষে আগাম জামিন কলকাতা হাই কোর্টের
Monday, July 27 2026, 2:09 pm

Key Highlightsইটভাটা সংক্রান্ত মামলায় আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সম্প্রতি বীরভূমের ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট মামলায় নাম জড়িয়েছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের। গ্রেপ্তারির আশঙ্কা তৈরী হতেই সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। মামলা গ্রহণ করেনি আদালত। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন নেতা। আগাম জামিন পেতে মরিয়া অনুব্রত কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সোমবার ইটভাটা সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন দিল হাই কোর্ট। যদিও আদালতের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- রাজনীতিবিদ
- রাজনীতি
- রাজনৈতিক দল
- রাজনৈতিক
- অনুব্রত মন্ডল
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার


