Anubrata Mondal | যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল!

Tuesday, July 14 2026, 1:08 pm
Anubrata Mondal | যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল!
highlightKey Highlights

ইটভাটার টাকা লুট মামলায় নাম জড়ানোর পর, গ্রেফতারের আশঙ্কায় আগেই অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন জানান।


ইটভাটার টাকা লুট মামলায় নাম জড়ানোর পর, গ্রেফতারের আশঙ্কায় আগেই অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন জানান। কিন্তু সেই আর্জি খারিজ করেছিল সিউড়ি জেলা আদালত। মামলা গ্রহণই করেনি আদালত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন 'কেষ্ট'। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। যদিও শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। সম্প্রতি বীরভূমের ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট মামলায় নাম জড়ায় অনুব্রতর। গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করে আগেই সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File