Anti-Terrorist Squad | জঙ্গি দমনে বাংলায় অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরির পথে রাজ্য!
Sunday, August 2 2026, 6:00 am

Key Highlightsইতিমধ্যে জঙ্গি দমনে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে আলাদা দু’টি স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ রয়েছে। এবার রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফ সংযুক্ত করে রাজ্যে একটিই এসটিএফ তৈরির পরিকল্পনা হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর।
জঙ্গি দমনে তৎপর রাজ্য। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের আদলে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরির পরিকল্পনা রাজ্য পুলিশের। জঙ্গি দমনে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে আলাদা দু’টি স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ রয়েছে। নবান্ন সূত্রের খবর, রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফ সংযুক্ত করে রাজ্যে একটিই এসটিএফ তৈরির পরিকল্পনা হচ্ছে। এই এসটিএফের মাথায় থাকতে পারেন একজন আইজি পদমর্যাদার পুলিশকর্তা। তাঁর অধীনে কাজ করবেন ডিআইজি, এসপি ও অন্য পদমর্যাদার পুলিশকর্তা ও আধিকারিকরা। এটিএস-এর মূল দপ্তর কলকাতা বা তার সংলগ্ন অঞ্চলে তৈরি হতে পারে। সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয়েছে জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকার। পুলিশের অনুমান, রাজ্যে জঙ্গিদের টার্গেটে রয়েছেন ভিভিআইপিরা। সেজন্যেই এই স্কোয়াড তৈরিতে তৎপর প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- সন্ত্রাস দমন শাখা
- সন্ত্রাসবাদী হামলা
- সন্ত্রাসবাদী
- সন্ত্রাসবাদ
- পশ্চিমবঙ্গ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ


