Anti-paper leak bill Passed | বিরোধীদের হই-হট্টগোলের মাঝে ধ্বনিভোটে পাশ হল প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী আইন!
Wednesday, July 29 2026, 2:23 pm

Key Highlightsআজ বিরোধীরা সংসদের লোকসভা থেকে ওয়াকআউট করেন, সেই সময় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)।
বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই সংসদে পাশ হয়ে গেলো প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)। ধ্বনিভোটে পাশ হয়ে গেলো এই বিল। আগামিকাল সংসদে এই সংশোধনী বিল পেশ করা হবে। নতুন বিলে প্রশ্নপত্র ফাঁসে জরিমানার অঙ্ক বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস করা হলে অপরাধীদের ৫ থেকে ১০ বছরের জেল ও ন্যূনতম ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে। যদি কেউ অপরাধের অভিযোগ না জানান, তাহলে তাদেরও ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে। প্রশ্নপত্র ফাঁসের পর দুই মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। পরবর্তী তিন মাসের মধ্যে শেষ করতে হবে কেসের ট্রায়াল। মুম্বই, কলকাতা, দিল্লি এবং মধ্য প্রদেশ হাইকোর্টে নিট প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- সংসদ ভবন
- নিট পরীক্ষা
- লোক সভা
- ভারতীয় পার্লামেন্ট
- সংসদ
- সংসদ সদস্য


