Anti Corruption Branch | দুর্নীতি রুখতে কড়া প্রশাসন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চে রাজ্যের তিন আইপিএস

Key Highlightsমুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বদলি করা হলো। এছাড়াও রাজ্য পুলিশের ১৬ জন অফিসার ও কর্মীকে অস্থায়ী ভাবে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হলো।
দুর্নীতি রুখতে এবার বড়ো বদল নিরাপত্তা ব্যবস্থায়। এ বার অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে (ACB) আরও শক্তিশালী করতে রাজ্যের তিন আইপিএসকে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হলো। মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বদলি করা হলো। এছাড়াও রাজ্য পুলিশের ১৬ জন অফিসার ও কর্মীকে অস্থায়ী ভাবে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হলো। এই ১৬ জনের মধ্যে রয়েছেন এক জন ডেপুটি পুলিশ সুপার, একাধিক ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী। সোমবার জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ওই ১৬ জনকে ৪ অগস্ট সকাল ১০টার মধ্যে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে যোগ দিতে হবে। তালিকায় থাকা উল্লেখযোগ্য আধিকারিকদের মধ্যে রয়েছেন ডিএসপি বিশ্বজিৎ পাত্র, ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস, সঞ্জয়কুমার মণ্ডল, প্রণবকান্তি সাহু, অনুপ ঘোষ, রামগোপাল পাল, সঞ্জয়কুমার দে, দেবাঞ্জন ভট্টাচার্য, সাব-ইন্সপেক্টর বাচ্চু মুরারি, জাহাঙ্গির আলি, বাপ্পা সরকার এবং চার কনস্টেবল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য সরকার
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ
- দুর্নীতি
- আইপিএস অফিসার


