TMC Councillor | গ্রেফতার কলকাতা পৌরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর!

Wednesday, June 3 2026, 5:01 am
TMC Councillor | গ্রেফতার কলকাতা পৌরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর!
highlightKey Highlights

কলকাতা পৌরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ।


কলকাতা পৌরনিগমের আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। প্রথমে সুদীপ পোল্লে, তারপর সচিন সিং-এর পর এবার গ্রেফতার অরিজিৎ দাস ঠাকুর। জানা গিয়েছে, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে কলকাতা পৌরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। সম্প্রতি অরিজিৎকে তৃণমূল নিজেদের আইটি টিমে বড় পদ দিয়েছিল। তিনি তৃণমূলের দীর্ঘদিনের শহরতলির নেতা দুলাল দাস ঠাকুরের ছেলে। এলাকায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল। এবার অভিযোগ পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল গড়ফা থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File