Suvendu Adhikari | ‘শুধু আমি নই’, স্ক্যানারে রয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী! জইশ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Friday, July 31 2026, 11:14 am
Suvendu Adhikari | ‘শুধু আমি নই’, স্ক্যানারে রয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী! জইশ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
highlightKey Highlights

ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল।


বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেপ্তার করা হয় হামিদ মণ্ডল নামে এক জইশ জঙ্গিকে। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করছিল ধৃত হামিদ। এর পিছনে জইশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এবার এই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে। এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি বেশি কিছু বলব না। এটা জাতীয় নিরাপত্তার বিষয়। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনও অনেক কিছু জানা, বোঝা বাকি আছে এসটিএফের।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File