Vessel Shruti | সমুদ্র নজরদারিতে ভারতীয় নৌবাহিনীতে এবার যুক্ত হল আরও একটি ‘নেক্সট জেনারেশন’যুদ্ধজাহাজ-শ্রুতি!

Key Highlightsসমুদ্র নজরদারিতে ভারতীয় নৌবাহিনীতে এবার যুক্ত হল আরও একটি ‘নেক্সট জেনারেশন’-এর যুদ্ধজাহাজ-শ্রুতি (Shruti)।
সমুদ্র নজরদারিতে ভারতীয় নৌবাহিনীতে এবার যুক্ত হল আরও একটি ‘নেক্সট জেনারেশন’-এর যুদ্ধজাহাজ-শ্রুতি (Shruti)। প্রায় তিন হাজার টন শ্রেণির এই অফশোর প্যাট্রল ভেসেল (Offshore Patrol Vessel) বা NGOPV-র আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য একাধিক জাহাজ নির্মাণ করছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। এই জাহাজগুলির নকশায় মূলত গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘ সময় সমুদ্রে থাকার ক্ষমতা, উন্নত নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক নিরাপত্তা অভিযানে অংশ নেওয়ার বিষয়গুলি। ভারতের উপকূলীয় ও বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত টহল চালিয়ে সন্দেহজনক জাহাজ ও গতিবিধির উপর নজর রাখবে এটি। সেই সঙ্গে জলদস্যু, চোরাচালান এবং অন্যান্য বেআইনি সামুদ্রিক কার্যকলাপ প্রতিরোধে এই ধরনের জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেল-গ্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরিকাঠামোর নিরাপত্তায় মোতায়েন করা যেতে পারে। সমুদ্রে দুর্ঘটনায় পড়া জাহাজ বা বিপদে থাকা মানুষকে উদ্ধার করার কাজেও ব্যবহার করা যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় নৌবাহিনী
- যুদ্ধজাহাজ


