Black Sea Attack | জাহাজে হামলায় ফের এক ভারতীয় নাগরিকের মৃত্যু! উদ্বেগে বিদেশ মন্ত্রক!

Saturday, July 25 2026, 3:44 pm
Black Sea Attack | জাহাজে হামলায় ফের এক ভারতীয় নাগরিকের মৃত্যু! উদ্বেগে বিদেশ মন্ত্রক!
highlightKey Highlights

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষের ম্যাডিজেই কৃষ্ণসাগরে জাহাজে হামলায় ফের এক ভারতীয় নাগরিকের মৃত্যু।


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষের মাঝেই কৃষ্ণসাগরে জাহাজে হামলায় ফের এক ভারতীয় নাগরিকের মৃত্যু। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ওই হামলা হয়। ওই হামলার ঘটনা ঘটে গত ১৮ জুলাই। রাশিয়ার জলসীমায়, কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় ‘এমভি ওমোরফি’ (MV OMORFI) নামের বাণিজ্যিক জাহাজটি হামলার শিকার হয়। তাতেই নিহত হন এক ভারতীয় নাগরিক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হামলার সময় জাহাজটিতে ১০ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক। ওই জাহাজে থাকা অন্য দুই ভারতীয় নাগরিক নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি ঘটনাটিকে ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File