Baruipur | বারুইপুরে ফের চাঞ্চল্য! নাবালিকার দেহের পর এবার একই জলাশয় থেকে উদ্ধার আরও একটি দেহ!

Monday, July 6 2026, 11:18 am
Baruipur | বারুইপুরে ফের চাঞ্চল্য! নাবালিকার দেহের পর এবার একই জলাশয় থেকে উদ্ধার আরও একটি দেহ!
highlightKey Highlights

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। রবিবার নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরে পুকুরে সার্চ অপারেশন চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময়ে এই মৃতদেহ উদ্ধার হয়।


প্রথমে উদ্ধার নাবালিকার দেহ, এবার উদ্ধার আরও এক ব্যক্তির দেহ! রবিবার বারুইপুরের সূর্যপুর এলাকার পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। এবার সেই একই জলাশয় থেকে উদ্ধার আরও এক ব্যক্তির দেহ! জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। রবিবার নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরে পুকুরে সার্চ অপারেশন চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময়ে এই মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতন্ত্রের জন্য পুলিশ নিয়ে আসে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কৃষ্ণকান্তের কোনও শত্রু ছিল কিনা, সে কি করত সে ব্যাপারে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা খুন নাকি স্বাভাবিক মৃত্যু সেই নিয়ে তদন্ত চালাচ্ছে বারইপুর থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File