DA Hike | রাজ্য বাজেটে ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা, কবে থেকে মিলবে বর্ধিত DA?
Monday, June 22 2026, 8:45 am

Key Highlightsসোমবার বাজেট প্রস্তাবে অতিরিক্ত ২০ শতাংশ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। রাজ্য বাজেটে ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ ডিএ পান। সোমবার বাজেট প্রস্তাবে অতিরিক্ত ২০ শতাংশ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ মোট ডিএ-র হার হলো ৩৮ শতাংশ। যাঁরা পেনশন পান, তাঁরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিআর (ডিয়ারনেস রিলিফ) পাবেন। যা ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকরী হবে। সোমবার শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেট ছিল। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট প্রস্তাব পেশ করেন। সেখানেই অর্থমন্ত্রী বলেন, “আমরা ঘোষণা করছি যে বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে ৩৮ শতাংশ।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ডিএ
- বাজেট 2026
- বাজেট


