Annapurna Yojana | এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? আপনার জন্য রয়েছে বড় আপডেট!

Key Highlightsযারা এখনও টাকা পাননি, এবার তাদের বড় আশ্বাস দিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়।
ইতিমধ্যেই ১ কোটি ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। কিন্তু অনেকেরই অভিযোগ, তারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। আদৌ পাবেন কি না, তাও জানেন না। যারা এখনও টাকা পাননি, এবার তাদের বড় আশ্বাস দিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়। তিনি জানালেন, যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে, তাদের আবেদন খতিয়ে দেখা হবে। বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা আবেদন পর্যালোচনা করবেন। তারা আর অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কি না, তাও জানানো হবে। এদিকে গত শনিবার, ৪ জুলাই উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যের মুখ্য়সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে, তাদের আবেদন যেমন যাচাই করা হবে, তেমনই অফলাইনে যে আবেদন জমা পড়েছে, তা ডিজিটাইজ করার প্রক্রিয়াও শেষ করতে হবে ওই সময়ের মধ্যে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- প্রকল্প
- অন্নপূর্ণা ভান্ডার


