Annapurna Yojana | তিন কামরার ঘর থাকলেও পাবেন অন্নপূর্ণার টাকা! পাবেন বিধবারাও! একাধিক শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Wednesday, August 12 2026, 5:25 pm
Annapurna Yojana | তিন কামরার ঘর থাকলেও পাবেন অন্নপূর্ণার টাকা! পাবেন বিধবারাও! একাধিক শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে। বুধবার অন্নপূর্ণা যোজনার মাপকাঠি ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসের ১৭ তারিখ অন্নপূর্ণা যোজনার যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবার অন্নপূর্ণা যোজনার মাপকাঠি ঠিক করেন দিলেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু বলেন, “আগের মাসে প্রশ্ন উঠেছিল অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এবার গ্রামীণ এলাকায় মহিলাদের ৩টির বেশি ঘর থাকলে মিলবে টাকা। এতে গ্রামীণ মহিলাদের সংখ্যা বাড়বে।” জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। সেক্ষেত্রে তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। যাঁরা দিবাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। তবে অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File