Annapurna Bhandar | আগামিকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার!

Tuesday, May 26 2026, 9:29 am
Annapurna Bhandar | আগামিকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার!
highlightKey Highlights

আগামীকাল অর্থাৎ ২৭শে মে, বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে।


অন্নপূর্ণা যোজনা সহ মা ক্যান্টিন সংক্রান্ত বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, আগামীকাল অর্থাৎ ২৭শে মে, বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অফলাইন ও অনলাইন, দুই ভাবেই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ওই ফর্ম ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করা হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাওয়া যাবে। তবে যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। একই সঙ্গে মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। সপ্তাহে ২ দিন মাছ-ভাত পাওয়া যাবে। ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File