Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ! কতদিনের মধ্যে করতে হবে ফর্ম ফিলআপ? কীভাবে পাবেন ফর্ম?

Wednesday, May 27 2026, 12:55 pm
Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ! কতদিনের মধ্যে করতে হবে ফর্ম ফিলআপ? কীভাবে পাবেন ফর্ম?
highlightKey Highlights

বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে একগুচ্ছ ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আপাতত ১ জুন থেকে আগামী ৯০ দিন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করা যাবে। অনলাইন, অফলাইনের পাশাপাশি বিডিও ও পৌরসভা, ওয়ার্ডভিত্তিক, পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিলআপের কাজ। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা বন্ধ হয়ে যাবে। তার আগে পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তা পাবেন। এছাড়াও আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রেজিস্ট্রেশন, পোর্টালে নাম নথিভুক্তকরণের কাজ শুরু করা হয়েছে। জুলাইতে সম্ভবত কার্ড দেওয়া হতে পারে। যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হচ্ছে, ততক্ষণ স্বাস্থ্য়সাথী থেকে কেউ বঞ্চিত হবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File