Annapurna scheme | অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই মাসেই! দিনক্ষণ জানিয়ে দিলো সরকার

Wednesday, August 5 2026, 5:18 pm
Annapurna scheme | অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই মাসেই! দিনক্ষণ জানিয়ে দিলো সরকার
highlightKey Highlights

অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও-স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ করা হল সরকারের তরফে।


চলতি মাসের ৫ দিন কেটে গিয়েছে। এখনও ঢোকেননি অন্নপূর্ণার টাকা। কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে? দিনক্ষণ প্রকাশ করা হল সরকারের তরফে। নবান্ন সূত্রে খবর, ১৫ আগস্টের পর থেকে ন‌্যায‌্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। প্রশাসন জানিয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়ায় পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও-স্তর থেকে। সূত্রের খবর, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ‌্যা তথ‌্য দিয়েছেন। সেই সবই খতিয়ে দেখতে বিডিও অফিসকে সমীক্ষা ও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে এমনটাই স্পষ্ট করলেন নারী ও শিশুকল‌্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি প্রশ্ন তুলেছেন, “উচ্চ মাধ‌্যমিক শিক্ষকের স্ত্রী বা যাঁরা কর দিচ্ছেন তাঁদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File